Sunday, November 29, 2020

শিশুর যত্ন

শিশুর ত্বক সাধারণত অতি সূক্ষ্ম ও সংবেদনশীল হয়। আদ্রতা এবং তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে শিশুদের প্রয়োজন বিশেষ যত্ন। শিশুরা সাধারণত র‌্যাশ, অ্যালার্জি, জ্বালা, সংক্রমণ ইত্যাদির ঝুকিতে বেশি থাকে।

শিশুর প্রয়োজন বিশেষ যত্ন (Bangla Beauty Tips)
শিশুদের এজন্য সবসময় ই প্রয়োজন এক্সট্রা কেয়ার। বাইরের পরিবেশ থেকে শিশুকে ত্বকই সর্বপ্রথম রক্ষা করে। অনেক সময় বড়দের ব্যবহার্য পণ্য ব্যবহারের কারণে শিশুদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এজন্য শিশুর যত্নের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে। 


পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা: জন্মের পর শিশুর শরীরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রলেপ থাকে যা নিজে থেকেই ধীরে ধীরে খসে যায়। এর জন্য আলাদা করে ত্বক ঘসা বা ক্রিম লাগানোর প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন ঠিকঠাক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।


গোসল করানো: শিশুকে সপ্তাহে ৩-৪ বার গোসল করালেই যথেষ্ট। অতিরিক্ত গোসলের ফলে শিশুর ত্বকের প্রাকৃতিক তেল বেড়িয়ে যেতে পারে যার ফলে ত্বকে শুষ্কতা ও চুলকানি সৃষ্টি হতে পারে। গোসলের জন্য হালকা গরম পানি ও শরীর মুছার জন্য নরম তুলার তোয়ালে ব্যবহার করা উচিত। 


পাউডারের ব্যবহার: শিশুদের জন্য নিরাপদ বেবি ট্যালকম পাউডার। সুগন্ধি পাউডার ব্যবহার করলে কোমল ত্বকে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে কারণ এতে থাকে বিভিন্ন রাসায়নিক পদার্থ ।


মাস্যাজ করা: বিভিন্ন প্রাকৃতিক তেল দিয়ে শিশুর ত্বকে মাস্যাজ করা হলে তা পুষ্টি পেতে ও ময়েশ্চারাইজড হতে সাহায্য করে। তবে বাণিজ্যিক তেল এড়ানো উচিত কারণ এতে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে যা শিশুর জন্য সমস্যা সৃষ্টি এবং বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কারণ হতে পারে। 

No comments:

Post a Comment

আপনার মুখে দুধ ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া

আপনার মুখে দুধ ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। বিশ্বের জনসংখ্যার কমপক্ষে ৫ শতাংশ মানুষের দুগ্ধজাতের প্রতি সংবেদনশীলতা রয়েছে। যেমনঃ...