![]() |
| ঘুমের পূর্বপ্রস্তুতি (Bangla Beauty tips) |
সারাদিনের পরিশ্রম আর ক্লান্তিতে ত্বকের ঠিকঠাক যত্ন নেওয়া হয়ে ওঠে না অনেকেরই। কিন্তু রাতে ঘুমানোর আগে কিছু বিষয়ে আলসেমি ঠিক নয়। এর মধ্যে ত্বকের পরিচর্যা অন্যতম। এর মাধ্যমে ত্বক সতেজ, সুস্থ্য ও প্রাণবন্ত থাকে।
⧬ ঘুমের আগে অবশ্যই ত্বক খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে।
⧬ মেকআপ থাকলে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
⧬ মুখ ধুয়ে কিছুটা ভেজা থাকা অবস্থায় ক্রিম লাগিয়ে নিতে হবে।
⧬ ঠোঁট যেন না শুকিয়ে যায় সেজন্য হালকা জেলি লাগিয়ে নিতে হবে।
⧬ ঘুমানোর আগে চুল আঁচড়ালে রক্ত সঞ্চালন হয় এবং মাথার তালুর ত্বক ভালো থাকে।

No comments:
Post a Comment