ত্বকে জমা ধুলা-ময়লা বিভিন্ন ত্বকের সমস্যার মূল কারণ। আর ত্বকের সমস্যার সবচেয়ে বেশি ভুক্তভোগী হলো টিনএজারেরা। অনেকের ত্বক তৈলাক্ত হওয়ায় ব্রণের সমস্যা দেখা দিলেও কিছু ক্ষেত্রে অপরিষ্কার ত্বকেও ব্রণ দেখা যায়। তবে এতে ঘাবরে যাওয়ার কিছুু নেই। ত্বকের প্রতি যত্নশীল আর সচেতন হলেই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। 
টিন এইজের ত্বকের যত্ন(Bangla Beauty Tips)
তৈলাক্ত ত্বকের পরিচর্যাঃ
⃝হাতে লুকিয়ে থাকা বিভিন্ন ময়লা ও ব্যাকটেরিয়া যেন মুখের ত্বকে যেতে না পারে তাই মুখে হাত দেওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে।
⃝রাতে ব্রণের উপর টুথপেস্ট লাগিয়ে সকালে ধুয়ে ফেললে ব্রণের দাগ অনেকটা কমে যায়। ব্রণ শুকাতেও টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে।
⃝মাথার চুলে অনেক ময়লা আর ধুলো-বালি জমে থাকতে পারে যা মুখে এসে পড়লে এর থেকে বিভিন্ন জীবাণু ত্বকের বিভিন্ন সমস্যা তৈরি করে।
⃝ব্রণ হলে কখনই তা নখ দিয়ে খোটা যাবে না কারণ এতে করে ব্রণ লাল হয়ে যাবে। এমনকি তা ফেটে গিয়ে দাগও হয়ে যেতে পারে।
⃝ব্রণ না যাওয়া পর্যন্ত মেকআপ করা উচিত নয়।
⃝দিনে অন্তত তিনবার ভালোভাবে মুখ পরিষ্কার করা উচিত। ত্বকে হালকাভাবে স্ক্রাব লাগাতে হবে।
No comments:
Post a Comment