খাবারের পাশাপাশি মধু ত্বকের বিভিন্ন যত্নেও কাজে লাগে।
![]() |
| মধুর গুণাগুণ (Bangla Beauty tips) |
💧 ত্বকের উজ্জ্বলতা বাড়ায়;
💧 ত্বককে নরম রাখে;
💧 কালচে ভাব ও বলিরেখা দূর করতে সাহায্য করে;
💧 ব্রণের জীবাণু ধ্বংস করে;
এরকম বিভিন্ন গুনের সমাহার রয়েছে প্রাকৃতিক উপাদান মধুর মধ্যে। অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মধু খুবই কার্যকরী।
মধুর সাথে লেবুর রস
এক চা চামচ মধু ও লেবুর রস মিশিয়ে মুখে কিছুক্ষণ ম্যাসাজ করে আরও কিছুক্ষণ রেখে কুসুম গরম পানিতে ধুয়ে নিলেই ত্বকের উজ্জ্বলতা বাড়বে মুহূর্তেই।
মধুর সাথে পেঁপে
মধু ও পেঁপের ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। এরপর ১৫ মিনিট মতো রেখে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। শুষ্ক ত্বকের জন্য এই পেস্ট খুবই উপকারী। এছাড়াও দূর করে বয়সের ছাপ।
মধুর সাথে কলা
এক টেবিল চামচ মধু ও কিছু কলার প্যাক তৈরি করে মুখে লাগিয়ে ১৫/২০ ম্যাসাজ করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি মুখের কালচে ভাব দূর করে।

No comments:
Post a Comment