Sunday, November 29, 2020

শিশুর যত্ন

শিশুর ত্বক সাধারণত অতি সূক্ষ্ম ও সংবেদনশীল হয়। আদ্রতা এবং তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে শিশুদের প্রয়োজন বিশেষ যত্ন। শিশুরা সাধারণত র‌্যাশ, অ্যালার্জি, জ্বালা, সংক্রমণ ইত্যাদির ঝুকিতে বেশি থাকে।

শিশুর প্রয়োজন বিশেষ যত্ন (Bangla Beauty Tips)
শিশুদের এজন্য সবসময় ই প্রয়োজন এক্সট্রা কেয়ার। বাইরের পরিবেশ থেকে শিশুকে ত্বকই সর্বপ্রথম রক্ষা করে। অনেক সময় বড়দের ব্যবহার্য পণ্য ব্যবহারের কারণে শিশুদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এজন্য শিশুর যত্নের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে। 


পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা: জন্মের পর শিশুর শরীরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রলেপ থাকে যা নিজে থেকেই ধীরে ধীরে খসে যায়। এর জন্য আলাদা করে ত্বক ঘসা বা ক্রিম লাগানোর প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন ঠিকঠাক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।


গোসল করানো: শিশুকে সপ্তাহে ৩-৪ বার গোসল করালেই যথেষ্ট। অতিরিক্ত গোসলের ফলে শিশুর ত্বকের প্রাকৃতিক তেল বেড়িয়ে যেতে পারে যার ফলে ত্বকে শুষ্কতা ও চুলকানি সৃষ্টি হতে পারে। গোসলের জন্য হালকা গরম পানি ও শরীর মুছার জন্য নরম তুলার তোয়ালে ব্যবহার করা উচিত। 


পাউডারের ব্যবহার: শিশুদের জন্য নিরাপদ বেবি ট্যালকম পাউডার। সুগন্ধি পাউডার ব্যবহার করলে কোমল ত্বকে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে কারণ এতে থাকে বিভিন্ন রাসায়নিক পদার্থ ।


মাস্যাজ করা: বিভিন্ন প্রাকৃতিক তেল দিয়ে শিশুর ত্বকে মাস্যাজ করা হলে তা পুষ্টি পেতে ও ময়েশ্চারাইজড হতে সাহায্য করে। তবে বাণিজ্যিক তেল এড়ানো উচিত কারণ এতে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে যা শিশুর জন্য সমস্যা সৃষ্টি এবং বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কারণ হতে পারে। 

Monday, November 23, 2020

উজ্জ্বলতা বাড়াতে মধু

 খাবারের পাশাপাশি মধু ত্বকের বিভিন্ন যত্নেও কাজে লাগে।

মধুর গুণাগুণ (Bangla Beauty tips)
মধু একটি প্রাকৃতিক উপাদান এবং এর গুন অনেক। যেমন: 

💧 ত্বকের উজ্জ্বলতা বাড়ায়;

💧 ত্বককে নরম রাখে;

💧 কালচে ভাব ও বলিরেখা দূর করতে সাহায্য করে;

💧 ব্রণের জীবাণু ধ্বংস করে;

এরকম বিভিন্ন গুনের সমাহার রয়েছে প্রাকৃতিক উপাদান মধুর মধ্যে। অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মধু খুবই কার্যকরী। 


মধুর সাথে লেবুর রস

এক চা চামচ মধু ও লেবুর রস মিশিয়ে মুখে কিছুক্ষণ ম্যাসাজ করে আরও কিছুক্ষণ রেখে কুসুম গরম পানিতে ধুয়ে নিলেই ত্বকের উজ্জ্বলতা বাড়বে মুহূর্তেই।


মধুর সাথে পেঁপে 

মধু ও পেঁপের ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। এরপর ১৫ মিনিট মতো রেখে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। শুষ্ক ত্বকের জন্য এই পেস্ট খুবই উপকারী। এছাড়াও দূর করে বয়সের ছাপ।


মধুর সাথে কলা

এক টেবিল চামচ মধু ও কিছু কলার প্যাক তৈরি করে মুখে লাগিয়ে ১৫/২০ ম্যাসাজ করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি মুখের কালচে ভাব দূর করে।


মধুর সাথে লবণ

মধু ও লবণ একত্রে মিশিয়ে লবণ না গলে যাওয়া পর্যন্ত মুখে ম্যাসাজ করতে হবে। এতে ত্বক নরম হবে। 

মধুর সাথে বেসন

মধু ও বেসনের ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর কিছু পানি দিয়ে মুখে স্ক্রাব করে ধুয়ে ফেলতে হবে।

Saturday, November 21, 2020

ঘুমানোর আগে জরুরি কথা

 

ঘুমের পূর্বপ্রস্তুতি (Bangla Beauty tips)

সারাদিনের পরিশ্রম আর ক্লান্তিতে ত্বকের ঠিকঠাক যত্ন নেওয়া হয়ে ওঠে না অনেকেরই। কিন্তু রাতে ঘুমানোর আগে কিছু বিষয়ে আলসেমি ঠিক নয়। এর মধ্যে ত্বকের পরিচর্যা অন্যতম। এর মাধ্যমে ত্বক সতেজ, সুস্থ্য ও প্রাণবন্ত থাকে। 

ঘুমের আগে অবশ্যই ত্বক খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে।

 মেকআপ থাকলে ভালোভাবে ধুয়ে নিতে  হবে।

 মুখ ধুয়ে কিছুটা ভেজা থাকা অবস্থায় ক্রিম লাগিয়ে নিতে হবে।

 ঠোঁট যেন না শুকিয়ে যায় সেজন্য হালকা জেলি লাগিয়ে নিতে হবে।

ঘুমানোর আগে চুল আঁচড়ালে রক্ত সঞ্চালন হয় এবং মাথার তালুর ত্বক ভালো থাকে।

Friday, November 20, 2020

ঘরে থেকে ত্বকের যত্ন


ত্বকের যত্ন (Bangla Beauty tips) 
রূপের যত্ন করতে কে না ভালোবাসে।বর্তমান সময়ের কারনে বাইরে যাওয়া বন্ধ সকলেরই।এই সময়ে হাতের কাছে প্রাপ্ত
বিভিন্ন উপকরন দিয়েই ঘরে বসে করা যায় রূপচর্চা।                                                                                            চোখের নিচের কালো দাগ কমাতে শশা কেটে লাগানো যেত পারে। এর মাধ্যমে কালো দাগ কমার পাশাপাশি আরামও পাওয়া যাবে।                                                                                                                                      লেবুুর রস, গোলাপ জল এবং ঠান্ডা পানির মিশ্রণ ত্বককে করে শীতল এবং ত্বকের সিন্ধতা বজায় রাখে।

 ♦ ভিনেগার ব্যবহার করা যায় টোনার হিসেবে।

 ♦ শশা এবং টমেটোর রস ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে।

 ♦ মধু ও দুধের সরের প্যাক শুষ্ক ত্বকের ব্যবহার উপযোগী।

আপনার মুখে দুধ ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া

আপনার মুখে দুধ ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। বিশ্বের জনসংখ্যার কমপক্ষে ৫ শতাংশ মানুষের দুগ্ধজাতের প্রতি সংবেদনশীলতা রয়েছে। যেমনঃ...